Ad
x

শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

রোববার (১৩ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এম আখতার হোসেন।
তিনি কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে ২৮১ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে আলোচকরা বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com