Ad
x

লভ্যাংশের বোনাস শেয়ার পাঠিয়েছে দুই কোম্পানি

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

লভ্যাংশের বোনাস শেয়ার পাঠিয়েছে দুই কোম্পানি

সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার। কোম্পানি দুইটি হলো : কোহিনুর কেমিক্যাল এবং নিউ লাইন ক্লোথিংস। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি দুইটির বোনাস শেয়ার সোমবার (০৩ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোহিনুর কেমিক্যাল ১০ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com