Ad
x

বীমা খাতে লুটপাটের অভিযোগ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট   ৪৯ বার পঠিত

বীমা খাতে লুটপাটের অভিযোগ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

বীমা কোম্পানিগুলোর অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। তদন্ত কার্যক্রম শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বীমা কোম্পানির অর্থ লুটপাট প্রসঙ্গে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা ইডরা’ আছে। এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনার যেই অভিযোগ আপনি তুললেন অলরেডি এর ভিতরেই চেয়ারম্যান এটি তদন্ত করছে। এরকম যেগুলো অভিযোগ আছে সবগুলো তদন্ত করছে। তদন্ত শেষ হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে বীমা খাতে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে আইডিআরএর নতুন নেতৃত্বের অধীনে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৬:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com