|

Advertisement
×

দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৩০ বার পঠিত

দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫ বারে ২ লাখ ৪৬ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৮ বারে ১৪ লাখ ৯৩ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।তালিকার ৩য় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮ বারে ১ লাখ ২৭ হাজার ৮০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সিঙ্গার বিডির ৩.৯৮ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৯২ শতাশ, জেনারেশন নেক্সটের ৩.৩৩ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.১৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.১৩ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.০৮ শতাংশ ও এম এল ডাইংয়ের ৩.০৮ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৭:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com