নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৭ বার পঠিত
সিকিউরিটি বন্ড নগদায়ন করে দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বীমা দাবি পরিশোধ শুরু করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এরই অংশ হিসেবে ৫২৩ জন গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
৩০ আগস্ট নগদায়ন করা সিকিউরিটি বন্ডের অর্থ থেকে এসব বীমা দাবির টাকা পরিশোধ করা হয়। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (BEFTN) মাধ্যমে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বকেয়া থাকা দাবির অর্থ পরিশোধে কোম্পানিটির সিকিউরিটি বন্ড নগদায়ন করে অর্থের সংস্থান করা হয়। ফলে গ্রাহকদের হাতে সরাসরি ব্যাংক হিসাবে দাবির অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, ফারইস্ট ইসলামী লাইফের অবশিষ্ট অপরিশোধিত দাবিগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব দাবি পরিশোধে কোম্পানিটির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বীমা খাতের দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় আগামী মাসে আরও সাতটি বীমা কোম্পানির বকেয়া দাবি একই প্রক্রিয়ায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধে সিকিউরিটি বন্ড ও অন্যান্য সম্পদ থেকে অর্থের সংস্থান করে পর্যায়ক্রমে দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
Posted ০৯:৪৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com