শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

২ হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে। এক সঙ্গে বেড়েছে সূচক ও বাজারমূলধনসহ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫২.৩২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট এবং ১২.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৯১.৭৮ পয়েন্টে এবং ১১৮৬.১৬ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭.৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৬৭ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকার।

ডিএসইতে আজ ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির বা ৪৩.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৯.২২ শতাংশের এবং ৬৩টি বা ১৭.৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭২.৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ৮১ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com