|

Advertisement
×

রামগড় বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সোমবার, ১১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

রামগড় বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে শীতার্ত অসহায় দরিদ্র পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার রামগড় বিজিবি জোন সদরে শীতবস্ত্র বিতরণ করেন, জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল মাজহার।

বিজিবি সূত্রে জানা গেছে, জোন কমান্ডারের নেতৃত্বে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির আওতাধীন শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৬০৯টি কম্বল এবং জোন সদরে ১৪৬ জনকে কম্বল, শীতের গরম পোশাক ও উপজাতি পোশাক বিতরণ করা হয়।

বিতরণকালে জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল মাজহার জানান, বিজিবি সবসময় পাহাড়ের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com