|

Advertisement
×

অগ্রণী ব্যাংক ও প্রাণ ডেইরির মধ্যে চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬২৬ বার পঠিত

অগ্রণী ব্যাংক ও প্রাণ ডেইরির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাণ-আরএফএল গ্রুপভুক্ত সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড দেশব্যাপী দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহকারীদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করে থাকে। প্রাণ ডেইরির পণ্য উৎপাদনে গতিশীলতা বৃদ্ধি এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সরবরাহকারীদের ঋণদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড সম্মতি জ্ঞাপন করে।

এরই অংশ হিসেবে সরবরাহকারীদের ঋণদান বিষয়ে অগ্রণী ব্যাংক এবং প্রাণ ডেইরির মধ্যে ‘সাপ্লাই চেইন ফাইন্যান্স এগ্রিমেন্ট’ স্বাক্ষর হয়েছে।

গতকাল বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলাম এবং প্রাণ ডেইরির পরিচালক উজমা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপকসহ (জিএম) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com