বিবিএ নিউজ.নেট
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৫০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ৬.২ শতাংশ দর বেড়েছে। এরপরে আইটি খাতে ৫.৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা-আবাসন খাতে ৩.৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ২.৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৭ শতাংশ, কাগজ খাতে দশমিক ৬ শতাংশ, টেলিকমিউনিকেশন ও ট্যানারি খাতে ২ শতাংশ এবং ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে। খাতগুলো হচ্ছে- বিবিধ, খাদ্য, পাট, আর্থিক খাত, জীবন বিমা খাত, ওষুধ-রসায়ন খাত, ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, সিরামিক ও বস্ত্র খাত।
Posted ০৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com