Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে

শনিবার, ১৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৫০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৮.৫ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ৬.৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ২.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ২.৬ শতাংশ, আইটি খাতে ২ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ, কাগজ, জীবন বিমা, প্রকৌশল ও বিবিধ খাতে দশমিক ৮ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৭ শতাংশ, পাট ও জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৬ শতাংশ ও খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে- সিরামিক, বস্ত্র, ট্যানারি ও ভ্রমণ-অবকাশ খাত।

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com