Ad
x

কে অ্যান্ড কিউ এর শেয়ার লেনদেন স্থগিত

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

কে অ্যান্ড কিউ এর শেয়ার লেনদেন স্থগিত

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২১ এপ্রিল, শেয়ার লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের। গতকাল ও আজ এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩২ কোটি ৭৪ লাখ টাকা। এ কোম্পানির ৪৯ লাখ ২ হাজার ৫৩০টি শেয়ারের মধ্যে ৩১.৮৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬০.৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com