নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২১ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৩৯ বার পঠিত
আগামী ২৮ এপ্রিল বিকাল ৮ ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ২২ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৭ কোটি ৫৯ লাখ টাকা। এ কোম্পানির ২ কোটি ২১ লাখ শেয়ারের মধ্যে ৭৯.৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৬.৩১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com