|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে ওয়ান ব্যাংক

বুধবার, ০৫ মে ২০২১   প্রিন্ট   ৬১০ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ওয়ান ব্যাংক

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগামীকাল ও ৯ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ওয়ান ব্যাংক লিমেটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১১ মে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের (২০২০) জন্য সাড়ে ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৫.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ জুন, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ যমুনা ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৮২ পয়সা (রিইস্টেড)।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩১ পয়সা। আগের বছর ছিল ১৮ টাকা ২১ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com