নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৭ মে ২০২১ প্রিন্ট ৩৬৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৯৮ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৭৫ পয়সা।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৮১ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৬৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৩৮ পয়সা।
Posted ০৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com