|

Advertisement
×

ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ১১ মে ২০২১   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪৩ পয়সা।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ৩৩ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ১২ টাকা ৪০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৩৩ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com