|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

বুধবার, ১৯ মে ২০২১   প্রিন্ট   ৫৯৮ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৩ মে স্পট মার্কেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন হবে। এগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ মে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) এক টাকা ২১ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com