নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ মে ২০২১ প্রিন্ট ৪৭২ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর আগে গত ২০ মে থেকে স্পট মার্কেটে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে, যা আজও চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) এক টাকা ২১ পয়সা।
Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com