সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ মে ২০২১   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

২ কোম্পানির লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৭ মে শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে এ দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ইন্সুরেন্স:সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাববছরের একই সময় ৩ টাকা ৬৫ পয়সা ছিল।

আগামী ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৩৩ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড : এ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ জুন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৮ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com