মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৬ জুন ২০২১   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ১০ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ১০ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রির্টানে ভালো মুনাফায় রয়েছেন। ডিএসই ও ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

 

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ১০.৯০ শতাংশ।

এরপর ব্যাংক খাতের বিনিয়োগকারীরা দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ৪ শতাংশ।

এছাড়া, মিউচুয়াল ফান্ড খাতে ২.৮ শতাংশ, ট্যানারী খাতে ২.১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩ শতাংশ, আর্থিক খাতে ১.৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১ শতাংশ, পেপার খাতে ০.৭ শতাংশ, টেলিকম খাতে ০.৪ শতাংশ, জুট খাতে ০.৩ শতাংশ মুনাফা পেয়েছেন।

এদিকে, ১০ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা সর্বোচ্চ লোকসানে রয়েছেন। এ খাতে লোকসান হয়েছে ৭.৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণেছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতে লোকসান হয়েছে ৬.২ শতাংশ।

এছাড়া, সেবা খাতে ২.৬ শতাংশ, বিবিধ খাতে ২.৪ শতাংশ, জ্বালানি খাতে ১.১ শতাংশ, প্রকৌশল খাতে ১.১ সিমেন্ট খাতে ১ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৩ শতাংশ, এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.২ শতাংশ লোকসানে রয়েছেন।

Facebook Comments Box
×

Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com