শনিবার, ২৬ জুন ২০২১ প্রিন্ট ৪০৬ বার পঠিত
ওয়ান ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৪ জুন) ডিজিটাল প্ল্যাটফমে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরও অংশ গ্রহণ করেন পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডারবৃন্দ।
সভায় ৬ শতাংশ নগদ এবং ৫.০৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনকরা হয়। ওয়ান ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ, পরিচালক শওকত জামান, দাশ গুপ্ত, স্বতন্ত্র পরিচালক নৌ-বাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ডিজি কোস্ট গার্ড অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ চট্টগ্রাম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যোগদান করেন।
এছাড়াও সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশ নেন।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com