রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট ইস্যুর সিদ্ধান্ত

মঙ্গলবার, ২৯ জুন ২০২১   প্রিন্ট   ৪৬২ বার পঠিত

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট ইস্যুর সিদ্ধান্ত

রাইট শেয়ার ইসু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি বিদ্যমান প্রতি ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হবে।

সোমবার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন সাপেক্ষে এই রাইট শেয়ার ইস্যু করা হবে।

বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১১ আগষ্ট সকাল ১১টায় কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com