Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

রবিবার, ০৪ জুলাই ২০২১   প্রিন্ট   ৪১৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে একটিমাত্র খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বিমা খাতে। এই খাতে ১০.৪ শতাংশ দর বেড়েছে। এরপরে কাগজ খাতে ৪.৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ৩.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ২ শতাংশ, পাট খাতে ১ শতাংশ, ব্যাংক খাতে ১.১ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৯ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৮ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৬ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- ভ্রমণ-অবকাশ, সেবা-আবাসন, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারি, আইটি ও জ্বালানি-বিদ্যুৎ খাত।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com