|

Advertisement
×

তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

শনিবার, ৩১ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মোকাররম দস্তগীর, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব আবুল কালাম আজাদ।

সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৪৯ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৪ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া ২০২০ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছর ছিল ৬ কোটি ৪৫ লাখ টাকা।

আবার সঞ্চিতি তহবিল ও মোট সম্পদের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আগের বছরের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে। আলোচ্য বছরে সঞ্চিতি ও তহবিল খাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯৮ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৩৬ কোটি ১৬ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ৯২ লাখ টাকায়, যা আগের বছর ছিল ১০১ কোটি ৪৬ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ বেড়েছে ১০ কোটি টাকার ঊর্ধ্বে।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০১৯ সালের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৬৫ টাকা, যা আগের বছর ছিল ১.৬৪ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৭.৯৭ টাকা, যা ২০১৯ সালে ছিল ১৭.২৩ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য কর্মসূচির সাথে যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com