বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড

রবিবার, ০১ আগস্ট ২০২১   প্রিন্ট   ৭০২ বার পঠিত

চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড

চলতি সপ্তাহে (২-৭ আগস্ট) ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির। এগুলো হলো- মাইডাস ফাইন্যান্স, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ড। লঙ্কাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

১. মাইডাস ফাইন্যান্স : ২ আগস্ট ২০২১ বেলা ২টায় মাইডাস ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদক পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

উল্লেখ্য, তিন প্রান্তিক বা নয় মাস শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১২ পয়সা

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ১৭ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.১৫ পয়সা মাইনাস।

২. এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৪ আগস্ট ২০২১ বেলা ২টায় ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

উল্লেখ্য, তিন প্রান্তিক বা নয় মাস শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ৫২ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ০৪ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮০ পয়সা।

৩. ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড : ৫ আগস্ট ২০২১ বেলা ২টা ৩৫ মিনিটে ট্রাষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত আর্থিক বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

উল্লেখ্য, তিন প্রান্তিক বা নয় মাস শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৯ পয়সা

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩৫ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২৪ পয়সা।

৪. গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ড : ৫ আগস্ট ২০২১ বেলা ২:৪৫টায় ট্রাষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত আর্থিক বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

উল্লেখ্য, তিন প্রান্তিক বা নয় মাস শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ০২ পয়সা

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩০ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২৬ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com