সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২২৫ বার পঠিত

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রাইম ব্যাংক লিমিটেডের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০১৯’ শনিবার রাজধানীর স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ইমরান খান, নির্বাহী কমিটির চেয়াম্যান মো. সিরাজুল ইসলাম মোলস্না, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি.এম. খুরশীদ আলম, পরিচালক মো. শাহাদাত হোসেন ও ওয়াহিদ মুরাদ জামিল এবং স্বতন্ত্র পরিচালক এম ফরহাদ হোসেন এফসিএ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী, সৈয়দ ফরিদুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এবং কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজসহ শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
×

Posted ০৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com