বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন সলীম উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩২০ বার পঠিত

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন সলীম উল্লাহ

অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি বর্তমান সচিব মো. আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে সংযুক্ত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

চলতি মাসেই (আগস্ট’ ২০২১) অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের বর্তমান সচিব মো. আসাদুল ইসলাম। নতুন পদোন্নতি প্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তার স্থলাভিষিক্ত হবেন ।

Facebook Comments Box
×

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com