|

Advertisement
×

আগস্টে বাংলাদেশ ব্যাংক বিক্রি করেছে ৩০৫ মিলিয়ন ডলার

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৭৭ বার পঠিত

আগস্টে বাংলাদেশ ব্যাংক বিক্রি করেছে ৩০৫ মিলিয়ন ডলার

চাহিদা বাড়ায় আগস্টে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২০ পয়সা। ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্টে) তফসিলি ব্যাংকগুলোর কাছে ৩০৫ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

চাহিদা বাড়ায় আগস্টে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২০ পয়সা। যদিও আগের বছরের আগস্টে ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। সংশ্লিষ্টরা বলছেন, এদিকে রপ্তানির বিপরীতে আমদানি বেড়েছে। পাশাপাশি মন্থর গতি দেখা দিছে রেমিট্যান্সে। এতে করে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বেড়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জুলাই পর্যন্ত মার্কিন ডলার কিনেছে। মার্কিন ডলারের চাহিদা বাড়ার পর কেন্দ্রীয় ব্যাংক আগস্ট থেকে বিক্রি শুরু করেছে।

গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর কাছে ৭ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছিল। তবে চলতি বছরের আগস্ট থেকে চাহিদা বাড়তে থাকায় ডলারের বিক্রি বেড়েছে। সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, “করোনাভাইরাস কিছুটা কমে আসায় ব্যাংকগুলো এখন আগের তুলনায় বেশি এলসি খুলছে। এ কারণে বাজারে ডলারের চাহিদা আছে”। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোতে রেমিট্যান্সের প্রবাহ কিছুটা কম থাকায় তাদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা আছে রেকর্ড ৪৮ বিলিয়ন (চার হাজার ৮০০ কোটি) ডলার। প্রয়োজনমতো সেখান থেকে ডলার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

জানা গেছে, গত ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। চার সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা ৪০ পয়সা দর হারিয়েছে। ৫ই আগস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। এক বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় স্থির ছিল ডলারের দর। গত চার সপ্তাহে তা অল্প অল্প করে বেড়ে গত বৃহস্পতিবার ৮৫ টাকা ২০ পয়সায় উঠেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com