বিবিএ নিউজ.নেট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৫৬২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে ১২.১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ১০.৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ১০.২ শতাংশ, ফার্মা খাতে ৮.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮ শতাংশ, ব্যাংক খাতে ৭.৯ শতাংশ, বিবিধ খাতে ৭.২ শতাংশ, সিমেন্ট ও খাদ্য খাতে ৪.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ শতাংশ, জীবন বিমা খাতে ২.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৮ শতাংশ, আইটি খাতে ১.৬ শতাংশ, সিরামিকস খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, কাগজ ও ট্যানারি খাতে দশমিক ৭ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৩ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
Posted ০৬:০২ অপরাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com