Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতের

শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬৯ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতের

বিদায়ী সপ্তাহে (৫-৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে ১৬ খাতের শেয়ার দর বেড়েছে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা গুণেছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ১১.১০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা গুণেছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৬ শতাংশ।

এছাড়া, তথ্যপ্রযুক্তি খাতে ৫.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৭০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৩.৫০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৩০ শতাংশ, সিরামিক খাতে ৩.১০ শতাংশ, প্রকৌশল খাতে ৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে ০.৯০ শতাংশ, ট্যানারী খাতে ০.৪০ শতাংশ, বিদুৎ ও জ্বালানি খাতে ০.৪০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.১০ শতাংশ, আর্থিক খাতের বিনিয়োগকারীরা ০.১০ শতাংশ মুনাফা গুণেছেন।

 

 

 

Facebook Comments Box

Posted ০৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com