শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে একমি পেস্টিসাইডস

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৩৫ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে একমি পেস্টিসাইডস

বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে একমি পেস্টিসাইডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ১৩.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৩.৫৮ শতাংশ, এসএস স্টিলের ১৩.০৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১০.৮০ শতাংশ, খুলনা পাওয়ারের ১০.৫৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১০.৪৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১০.২৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১০.০৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিংয়ের ৯.৪৪ শতাংশ এবং গোল্ডেন সনের শেয়ার দর ৯.৩০ শতাংশ কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৬:০১ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com