নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩৫৬ বার পঠিত
সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামী ১৩ জানুয়ারি। এদিন ‘এন’ ক্যাটাগরির অধীনে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে “UNIONINS” এবং কোম্পানির কোড নম্বর হবে ২৫৭৫৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল ১০ জানুয়ারি, সোমবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।
ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।
গত ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করে।
উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।
ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন