|

Advertisement
×

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় রেকর্ড

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় রেকর্ড

নতুন বছরে কনটেইনার ওঠানামায় (হ্যান্ডেলিং) নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ বছর শুধু জানুয়ারিতেই ২ লাখ ৯২ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে, যা গত বছরের প্রতি মাসে গড় ওঠানামার রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম।

তিনি জানান, গত বছর প্রতি মাসে গড়ে কনটেইনার ওঠানামা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার একক। দেশের প্রধান এ সমুদ্র বন্দরে এ বছর শুধু জানুয়ারি মাসেই কনটেইনার ওঠানামা হয় ২ লাখ ৯২ হাজার একক ।

এনামুল করিম বলেন, ‘নতুন বছরের প্রথম মাসে বন্দরের কনটেইনার ওঠানামা নিরবচ্ছিন্নভাবে হয়েছে। ফলে গত বছরের প্রতি মাসের গড় রেকর্ড ভেঙেছে চলতি বছর কনটেইনারের ওঠানামা।’

জানুয়ারির ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নতুন রেকর্ড গড়তে পারবেন বলে প্রত্যাশা করছেন এ বন্দর পরিচালক।

বন্দরের পরিবহন বিভাগের তথ্য মতে, গত বছর চট্টগ্রাম বন্দরে মোট একক কনটেইনার ওঠানামা হয়েছিল ৩২ লাখ ১৪ হাজার একক । ২০২০ সালে হয়েছিল ২৮ লাখ ৩৯ হাজার একক। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৩০ লাখ ৮৫ হাজার একক কনটেইনার।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯৮ শতাংশ কনটেইনার ওঠানামায় ব্যবহার হয় চট্টগ্রাম বন্দর। ১২টি জেটি ব্যবহার করে এসব কনটেইনার ওঠানামা করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com