নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ মে ২০২২ প্রিন্ট ৩৩৪ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- এনআরবিসি ব্যাংক লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এনআরবিসি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাগে ৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮৭ পয়সা (পুনঃমূল্যায়িত)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০২ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।
এদিকে, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর লোকসান ছিল ২৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৮ টাকা ১৩ পয়সা। গত বছর ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৭ টাকা ৫৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আাগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন