বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৭ জুন ২০২২   প্রিন্ট   ২৯৮ বার পঠিত

৩ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৮ জুন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল এক টাকা ৯ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৯২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২১ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ১২ পয়সা। কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট বেলা ১১টায় জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ ১৬ শতাংশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (বঢ়ং) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৫ পয়সা। আগামী ১১ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

আল-আরাফাহ ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭৩ পয়সা।
আগামী ১১ আগষ্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

Posted ০৮:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com