নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুন ২০২২ প্রিন্ট ৩২৪ বার পঠিত
নতুন একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড।
রোববার (১২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কোম্পানির নাম-এসিআই এগ্রোকেম লিমিটেড। কোম্পানি সূত্রে এই সিদ্ধান্ত জানা গেছে।
জানা যায়, নতুন কোম্পানিটির অনুমোদিত মূলধন (Authorized Capital) হবে ১০০ কোটি টাকা। আর ২ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন (Paid-up Capital)। এসিআই ফর্মুলেশনস প্রস্তাবিত কোম্পানিটির ৯০ ভাগ শেয়ার ধারণ করবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন