নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুন ২০২২ প্রিন্ট ৫১০ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৩০ জুন শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টকসহ মোট ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৬ পয়সা।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com