|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ০২ জুলাই ২০২২   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৫ কোটি ৮৩ লাখ ২১ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫৯ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫৭ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকার, জেএমআই হসপিটাল ৫৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫২ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫০ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com