|

Advertisement
×

ডাবরের সঙ্গে ব্যবসা ত্যাগ করবে এসিআই

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   প্রিন্ট   ২৫৯ বার পঠিত

ডাবরের সঙ্গে ব্যবসা ত্যাগ করবে এসিআই

ভারতীয় বহুজাতিক কোম্পানি ডাবর ইন্টারন্যাশনাল, ইউকে এর সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রাঃ) লিমিটেড ত্যাগ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড। অর্থাৎ এই কোম্পানিতে থাকা নিজের সব শেয়ার বিক্রি করে দেবে এসিআই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এসিআই লিমিটেডের বোর্ড সভায় এশিয়ান কনজ্যুমার কেয়ারের শেয়ার বিক্রি করে দেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, এসিআই লিমিটেড এশিয়ান কনজ্যুমার কেয়ারের মোট শেয়ারের ২৪ শতাংশ ধারণ করছে, যার সংখ্যা ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। শেয়ারের পুরোটাই বিক্রি করে দেবে এসিআই। এর মাধ্যমে কোম্পানিটি ৬০ কোটি টাকা পাবে।

এসিআই লিমিটেড নিজেদের ব্যবসার প্রবৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ান কনজ্যুমার ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোম্পানিটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ডাবর ব্র্যান্ডের সাব-লাইসেন্সে নারিকেল তেল, মাথায় দেওয়ার তেল, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করে থাকে এই কোম্পানি।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির নীট মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ২৮ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com