|

Advertisement
×

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

বুধবার, ২০ জুলাই ২০২২   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২১ জুলাই শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বীমা খাতের কোম্পানিটি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৪ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ১৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ২৬ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৯ অপরাহ্ণ | বুধবার, ২০ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com