Ad
x

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দুর্নীতিবাজ-কালোবাজারিদের প্রতিহত করার আহ্বান প্রধান বিচারপতির

সোমবার, ১৫ আগস্ট ২০২২   প্রিন্ট   ২৮০ বার পঠিত

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দুর্নীতিবাজ-কালোবাজারিদের প্রতিহত করার আহ্বান প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত এবং সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন আয়োজিত আলোচনা সভা, দোয়া ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এই আ্হবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি শেখ হাসান আরিফ এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, ১৫ আগস্ট এই শোকের দিনে আমার মনে পড়ে যায় বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেওয়া বিভিন্ন ভাষণে দুর্নীতিবাজ চোরাকারবারি ও কালোবাজারিদের দেশ ও জাতির শক্র হিসেবে উল্লেখ করেছেন। আসুন আমরা এই মহান নেতার আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করি। তাদেরকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করি। ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। দেশের মানুষ যেন স্বল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করি। এই শপথ গ্রহণের উদাত্ত আহ্বান জানান প্রধান বিচারপতি।

শোক সভা শেষে ৭৫-এর ১৫ আগস্টে নিহত জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরপর রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এরআগে সকাল ৬টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এই কর্মসূচিতে প্রধান বিচারপতির সাথে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশগ্রহণ করছেন।

 

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৫ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com