বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকেলে

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৬৫ বার পঠিত

চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকেলে

চা শ্রমিকদের সঙ্গে আজ বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, সব কিছু আলোচনা করে যা হয়েছে সেটা হচ্ছে, শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।

মজুরি বাড়ানো ঘোষণার পর দিন রোববার সকাল থেকে সব চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা।

Facebook Comments Box

Posted ০১:০১ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com