সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ০৯ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩৩৫ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল, শমরিতা হাসপাতাল, এটলাস বাংলাদেশ, তুংহাই নিটিং এবং ইস্টার্ন ক্যাবলস। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শমরিতা হাসপাতাল : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫১ টাকা ৪৭ পয়সা।

পদ্মা অয়েল : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২০ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৭৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮৭ টাকা ৫৮ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে৯৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল এক টাকা এক পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৪ টাকা ১৩ পয়সা।

এটলাস বাংলাদেশ : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২৬ টাকা।

তুংহাই নিটিং : প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) মাইনাস ৬ টাকা ২৫ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com