Ad
x

ক্র্যাবের নির্বাচনে সভাপতি তমাল সম্পাদক মামুন

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

ক্র্যাবের নির্বাচনে সভাপতি তমাল সম্পাদক মামুন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে-২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ চার সদস্যের নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৩ জন। মোট ভোট পেড়েছে ২৭৩। এরমধ্যে চারজন সভাপতি পদে ভোট দেননি। এছাড়া দফতার সম্পাদক কামাল হোসেন তালুকদার ও প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৫২ ভোট, মামুনুর রশীদ সাধারণ সম্পাদক পদে ১৫৭ ভোট, আনোয়ারুল হক বকুল সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট, প্রচার ও প্রকাশনায় এসব এম ফয়েজ ১৪৮ ভোট, সহ-সভাপতি মাসুম মিজান ১৬১ ভোট, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান ১৩৩ ভোট, অর্থ সম্পাদক ইমদাদুল হক ১৪০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর ১৩৫ ভোট, কল্যাণ সম্পাদক অসিম সিদ্দিকী ১৬৬ ভোট, আন্তর্জাতিক সম্পাদক তানভীর ১৩৮ ভোট এবং কার্যনির্বাহী সদস্য আব্দল্লাহ আল মামুন ১৭৬, জসীম উদ্দীন ১৩৫ ও এনামুল করিম রুপম ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

Facebook Comments Box

Posted ০৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com