|

Advertisement
×
ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ

দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৯৭ বার পঠিত

দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের বিরুদ্ধে গ্রাহকের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তিন গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে শুনানিতে ছিলেন রিট আবেদন কারীদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুর রশিদ। অপরদিকে রাষ্ট্রের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গণমাধ্যমকে রাষ্ট্রের পক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের জুলাই মাসে গুলশানের জব্বার টাওয়ারের ১৩ তলায় অফিস খুলে ব্যবসা শুরু করে আনন্দের বাজার। নির্ধারিত দামের চেয়ে ৩০-৪০ শতাংশ ছাড়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেল, মুঠোফোনসহ বিভিন্ন পণ্য বিক্রি করতো তারা। শুরুতে ৩০ কর্মদিবসের মধ্য কিছু গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করে আস্থা অর্জনের চেষ্টা চালায় কোম্পানিটি। এ ফাঁদে পড়েন অন্য গ্রাহকেরা।

আনন্দের বাজারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রিট করেন মুশফিকুর রহমান, হাসনাইন আল রাশেদ শামীমসহ তিনজন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com