নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৩ মে ২০২৩ প্রিন্ট ২১২ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ত ১৭ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭২ টাকা ৪০ পয়সা। আর ২৩ মে ২০২৩ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯০ টাকা ৩০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা ৯০ পয়সা বা ২৫ শতাংশ বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com