বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩   প্রিন্ট   ২৯০ বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ২২ জুন সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯.২৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৮ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ জুন ডিএসইতে ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩৬২টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৩৪৩বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩০ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫শতাংশ বা ২৯.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৫৭.৩৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৪২২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫৬১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১০ কোটি ১০ লাখ ৯০ হাজার ১৩৯ টাকা।

 

Facebook Comments Box

Posted ০৫:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com