নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৭৭ বার পঠিত
আজ ৩১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। আজ কোম্পানিটির ২০ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকার। ১৮ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শমরিতা হসপিটাল, ইস্টার্ন হাউজিং, খান ব্রাদার্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, এমারেল্ড অয়েল, জেমিসি সি ফুড এবং সেনা কল্যাণ ইন্সুরেন্স।
Posted ০৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন