|

Advertisement
×

৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৫৭ বার পঠিত

৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

এনভয় টেক্সটাইলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এছাড়া, কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে প্রথম এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com