|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩০৯ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে। অন্যদিকে দর কমেছে ৪ খাতে এবং ২টি অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়ে ভ্রমন ও অবকাশ খাতে। এই খাতে ২.০০ শতাংশ দর বেড়েছ। ১.৫০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। একই সময়ে ১.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তথ্য সেবা ও আবাসন খাতে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- বিবিধ খাতে ১.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, চামড়া খাতে ০.৭০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৪০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৩০ শতাংশ, প্রকাশনা খাতে ০.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ০.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.১০ শতাংশ, পাট খাতে ০.১০ শতাংশ এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

এদিকে, মিচ্যুয়াল ফান্ড খাতে ০.৮০ শতাংশ, সিরামিক খাতে ০.৩০ শতাংশ, আর্থিক খাতে ০.২০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.২০ শতাংশ দর কমেছে।

বস্ত্র খাতে এবং টেলিকমিউনিকেশন খাতে অপরিবর্তিত রয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com