বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঘুষ না খাওয়ার শপথ নিলেন ব্যাংকাররা

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯০৯ বার পঠিত

ঘুষ না খাওয়ার শপথ নিলেন ব্যাংকাররা

এখন থেকে আর ‘ঘুষ খাবেন না’ বলে শপথ নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার রাজধানীর আইডিবি ভবনে ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের এ শপথ পড়ান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে অর্থমন্ত্রী কোরআনের আয়াত তিলাওয়াত করে ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি নেন কর্মকর্তাদের কাছ থেকে। কর্মীরা এ সময় ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ পড়েন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয়ের ট্যাগ লাইন দিয়েছিলাম, ‘এখানে আপনার একটি স্বপ্ন আছে’ আর অর্থ মন্ত্রণালয়ে আসার পর আমি ট্যাগ লাইন দিয়েছি, ‘আমরা আপনার সততায় বিশ্বাসী’।”

‘আমি বিশ্বাস করি, সততার সঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাব।’

গভর্নর ফজলে কবির বলেন, সোনালী ব্যাংক অনেক সেক্টরে ভালো করলেও প্রভিশন ঘাটতি অনেক বেশি। অবলোপনকৃত ঋণের পরিমাণ খুব একটা কমেনি এবং শ্রেণিকৃত ঋণেরও (খেলাপি ঋণ) উন্নতি দেখা যাচ্ছে না। শ্রেণিকৃত ঋণের ৯০ শতাংশই মন্দ। এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।

শ্রেণিকৃত ঋণ আদায়ে প্রথমেই মামলা না করে আলোচনার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করার পরামর্শও দেন তিনি। একই সঙ্গে একক খাতে ঋণ না দিয়ে তা সমন্বয়ের পরামর্শ দেন গভর্নর।

Facebook Comments Box
×

Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com